Olympiad Preparation

শুরুর কথা

অন্য যেকোনো অলিম্পিয়াডের মতই Astronomy and Astrophysics অলিম্পিয়াডেরও ভাল প্রস্তুতির জন্য সবার আগে প্রয়োজন তোমার জানার আগ্রহ, পরিশ্রমের সদিচ্ছা আর লেগে থাকার মানসিকতা। এ ব্যাপারগুলো থাকলেই আমরা সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারব।

প্রথমেই পূর্ববর্তী বছরের প্রশ্ন এবং সিলেবাস নিয়ে বসা  লাগবে! একটি যাচাই মূলক পরীক্ষা বা কুইজ দিয়ে দেখ তোমার বর্তমান ধারণা কেমন। এতে করে একদিকে কি ধরণের প্রশ্ন আসে, কোন কোন টপিকের ওপর ভাল ধারণা রাখা লাগবে সেটা যেমন বুঝতে পারবে, পাশাপাশি তোমার নিজের অবস্থা টাও বুঝতে পারব যে আমি কতখানি জানি আর কোথায় থেকে আমার শুরু করা লাগব। সেটার জন্য আমরা বলব তোমরা আগে Past papers আর IOAA Syllabus দেখতে পার। এগুলো দেখে কি কি পড়া লাগবে আর কি কি তুমি জানো তা বের কর। জ্যোতির্বিজ্ঞান পড়তে গিয়ে তুমি প্রথম যে সমস্যার সম্মুখীন হবে তাহল অনেক শব্দের মানে তুমি জানো না। এজন্য আমরা একটি অভিধান বানানোর চেষ্টা করেছি।

01

Astronomy Olympiad Syllabus

02

Olympiad Companion Books

03

Notes and Related Materials

জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের সিলেবাস

পাঠ্যবই কেন্দ্রিক HSC/SSC বিজ্ঞান

জ্যোতির্বিজ্ঞান যদিও একটি প্রাথমিক পর্যায়ের বিজ্ঞান তাও অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য বাংলাদেশে থেকে তোমাকে প্রাথমিক কিছু মূল ধারণা নিয়ে পড়া শুরু করা লাগবে। আমরা এখানে আলোচনা করছি যা তোমাকে HSC/SSC এর বই থেকে অবশ্যই জানা লাগবে (এমন না যে তোমাকে সব একেবারেই রপ্ত করা লাগবে ন্যাশনালের আগে কিন্তু IOAA প্রস্তুতির জন্য এগুলো লাগবেই) 

ফিজিক্স 
মাত্রা বিশ্লেষণ (Dimensional Analysis),
গতি সমীকরণ (Equations of Motion),
কাজ ক্ষমতা শক্তি (Work, Power, Energy),
মহাকর্ষ (Gravitation),
আদর্শ গ্যাস (Ideal Gas Laws),
তাপগতিবিদ্যা (Thermodynamics),
ম্যাগনেটিজম (Electrodynamics),
আধুনিক পদার্ধবিজ্ঞান (Modern Physics)

এসব বিষয়গুলো কভার করে এমন যেকোনো বই তুমি পড়ে আসতে পারো। এখানে এই বিষয়গুলোর গভীরতা HSC লেভেলের হলেই চলবে। কিন্তু আন্তর্জাতিক কিছু বই বা নোট পড়তে বাধা নেই। 

গণিত ও পরিসংখ্যান

সরল রেখা (Straight Line), বৃত্ত ও কণিকস (Circle and Conics), ত্রিকোনোমিতি (Trigonometry), ঘনজ্যামিতি (Solid Geometry), পরিমাপ (Measurements), সম্ভাবনা (Probability), ক্যাল্কুলাস (সাধারণ সমীকরণ এবং লিমিট, ক্যাল্কুলাসের সাহায্যে জ্যামিতি), ভেক্টর জ্যামিতি, যোগাশ্রয়ী প্রোগ্রাম।

কেন্দ্রীয় প্রবণতা (Central Tendency)
Mean (Geometric, Ar-thematic, Weighted, Composite), Mean, Mode
Distribution and Shape of Data (Range, Quartile, Percentile, Box Plot, Deviation, Variance, Standard Deviation, Covariance)
Normal Distribution, Poisson Distribution, Binomial Distribution
Linear Regression, Best fit Line, Graphical Approximation

যেকোনো বই থেকে পড়লেই চলবে। 

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রিক 

অলিম্পিয়াডের জন্য এস্ট্রোনমির থিওরি অংশের সিলোবাস অনেক বিষদ। এখানে তাই বিষয়গুলো শেখার অনুক্রমে (অর্থাৎ কোনটার পড় কোনটা পড়া উচিৎ) দেওয়া হল,

Positional Astronomy (স্থানাংক জ্যোতির্বিজ্ঞান) 

⊗ খ-গোলকীয় স্থানাংক ব্যবস্থা — Celestial Coordinate Systems
⊗ জ্যোতির্বৈজ্ঞানিক জ্যামিতি ও সময় — Geometric Astronomy and Time

Observational/Stellar Astrophysics (নাক্ষত্রিক জ্যোতিঃপদার্থবিজ্ঞান) 

⊗ জ্যামিতিক আলোকবিজ্ঞান এবং যন্ত্রাংশ — Optics and Detectors
⊗ নাক্ষত্রিক পদার্থবিজ্ঞান — Physics of Stars and Planets
⊗ নাক্ষত্রিক পর্যবেক্ষণ — Stellar Observation
⊗ জোড়া এবং বিষমতারা ব্যবস্থা — Binary and Variables Systems

Cosmology Part

⊗ গ্যালাক্টিক জ্যোতির্বিজ্ঞান — Galactic Astrophysics
⊗ Extra-galactic Astrophysics

Practical Part

⊗ আকাশ পর্যবেক্ষণ — Night Sky Observation
⊗ জ্যোতির্বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণ — Astronomical Data Analysis

আমরা নিচে কোন বিষয়ের জন্য কোন বই বা নোট পড়া উচিৎ উল্লেখ করে দিয়েছি। 

সিলেবাস দেখে অনেকের কাছে বিষয়গুলো নতুন মনে হতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই; তোমাকে আঞ্চলিক পর্যায়ের জন্য শুধু থিওরিতে তোমাকে মেকানিক্স (Celestial), স্থানাংক জ্যোতির্বিজ্ঞান (Positional Astronomy) এবং বিকিরণ সূত্র (Radiation Laws) নিয়ে পড়াশুনা করতে হবে।

এছাড়াও আঞ্চলিক প্রতিযোগিতার আগে  তোমার যা যা জানা উচিত —

১। বাইনারি সিস্টেম (Binary Systems) সম্পর্কে একটু বেশি জানার চেষ্টা করতে পারো যে এই তারাগুলো কেমন হয়, কক্ষপথগুলো কেমন, Light Curve, Radial Velocity Curve গুলো কেমন।
২। কিভাবে খ-গোলক (Celestial Sphere) আঁকতে হয়।
৩। আকাশের তারা/মেসিয়ার অবজেক্ট কীভাবে চিহ্নিত এবং নামকরণ করা হয়।
৪। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এবং চাঁদের কলা কিভাবে কাজ করে [জ্যামিতির ব্যবহার]।
৫। কোন তারার নির্দিষ্ট বৈশিষ্ট্য কেমন, আদর্শ গ্যাসের সূত্র কি এবং তারাগুলোর ক্ষেত্রে তা কীভাবে ব্যবহার করা হয়।

অলিম্পিয়াড সহযোগী বই

তত্ত্বীয় পরীক্ষার জন্য বই/প্রস্তুতি উপকরণ

তুমি প্রস্তুতিত জন্য কেমন বই পড়বে তা আসলে নির্ভর করবে তুমি কোন ক্লাসে আছ। তুমি যদি

ক্লাস ৬-৮ শ্রেণীতে থাকো তোমার জন্য শুরুর সবচেয়ে ভাল বই হবে ইংরেজিতে Schaum’s Outlines Astronomy এবং Mathematics of Astronomy, বাংলায় জ্যোতির্বিজ্ঞানের যতকিছু, অবশ্যই তোমাকে আসতে আসতে ৯-১০ শ্রেণির পাঠ্যবইয়ের কিছু বিষয় পড়া লাগবেই। 

তুমি যদি এখন ক্লাস ৯-১০ বা SSC পরিক্ষার্থী হও তবে তোমার জন্য জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডকে লক্ষ্য করে  ৩ টি বই  শুরু করা তোমার জন্য “ফরয”! 

  1. Fundamentals of Astronomy, a guide for Olympiads by Flavio Salvati। এই বইটা তোমাকে ইংরেজিতে প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের ধারণা দিবে এবং অলিম্পিয়াডকে কেন্দ্র করে লেখায় অনেক কিছু সহজ এবং সুন্দর করে লেখা হয়েছে। বইটি স্থানাংক জ্যোতির্বিজ্ঞান, বিকিরণ সূত্র এবং খ-বলবিদ্যা (Celestial Mechanics) এর জন্য ভাল।  

  2. জ্যোতির্বিজ্ঞানের যতকিছু, অলিম্পিয়াড ও অন্যান্য (২০২৬) by Fahim Rajit Hossain & Md. Mahmudunnobe। এই বইটা বাংলা ভাষায় তোমাদের জন্যেই লেখা হয়েছে কিন্তু আন্তর্জাতিক যেকোনো বইয়ের সমতুল্য এইটি কিছু দিক দিয়ে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রিক সব বই থেকে এটি উন্নত এবং গুছানো। এটা লেখা হয়েছে তোমাকে একাই আন্তর্জাতিক মানের প্রস্তুতির গ্রহনে সাহায্য করতে। জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড দিতে হলে এই বই এর বিকল্প নেই। 

  3. IOAA Preparation এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটা তোমাদের অবশ্যই পড়ে Problem গুলা সল্ভ করা উচিত তা হল IOAA Book” Edited By Aniket Sule স্যার (President IOAA)! এই বইটা তে প্রথম IOAA থেকে শুরু করে ২০১৪ পর্যন্ত সব প্রশ্ন আছে (2nd Edition)  এবং IOAA Syllabus অনুযায়ী Topic অনুসারে Problem গুলো কে ভাগ করা হয়েছে এবং শেষে প্রত্যেকটি প্রশ্নের সমাধানও রয়েছে, কিন্তু সেটা কখনই আগে দেখতে যেওনা। জ্যোতির্বিজ্ঞানের যতকিছু এবং IOAA Book একে অপরের পরিপূরক। 

আরেকটি IOAA Book ভার্সন আছে লেখক IOAA এর প্রাক্তন প্রেসিডেন্ট Mihail Sandu। এই বইটিও অনেক ভাল এবং এইটার বিশেষত্ব হচ্ছে Problem Solve করতে গিয়ে প্রয়োজনীয় সকল বিষয় এই বইয়ে স্যার ব্যাখ্যা করে দিয়েছেন।

Astronomical Problems by B.A. Vorontsov-Vel’yaminov এই বইটিতেও টপিক অনুযায়ী অনেক প্রবলেম আছে। কিন্তু বইটি অনেক দুষ্প্রাপ্য। এবং প্রশ্নের উত্তরগুলো শুধু মান হিসেবে দেওয়া আছ। Astronomical Olympiads -Problems with Solutions By V. G. Surdin আরেকটি বই।তুমি যদি কলেজ বা HSC পরিক্ষার্থী হও তবে তুমি এই ৩ টি বইয়ের সাথে অতিরিক্ত কিছু বই পড়া শুরু করতে পার টপিক ভেদে। এছাড়াও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় পাঠ্যবই — 

তোমাকে যে সবসময় ধারাবাহিক ভাবে বই পড়ে সবকিছু শেষ করতে হবে সেটা আসলে আবশ্যক না। শুরুতে প্রয়োজনে তুমি টপিক বেছে বেছে নিয়েও পড়াশোনা করতে পারো। ধরো একটি  প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করা হল ”পৃথিবী থেকে প্রথম Lagrange point (L1) এর দূরত্ব কত?” তোমার উচিত বই গুলা তে Lagrange point লিখে সার্চ দেওয়া  পিডিএফ হলে  ctrl+ shift +F (হার্ডকপি হলে সাধারণত বই এর শেষে Appendix এ কি-ওয়ার্ড থাকে , খুজে বের কর )। দেখা যাবে তুমি একটা বিষয় জানতে গিয়ে আরেকটি শিখে ফেলেছ। একটা  বইয়ে বিস্তারিত না পাওয়া গেলে আরেকটি বই দেখ।  নাহলে গুগল করে দেখ , Wikipedia তে প্রায় সব টপিক নিয়ে আর্টিকেল লেখা আছে। এখনতো পড়াশুনা আরো সজজ করে দিয়েছে ChatGPT/Gemini/Claude এর মত LLM সাইটগুলো! 

অন্যান্য জ্যোতির্বিজ্ঞানের বাংলা বই

জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের  BDOAA এর একাডেমিক সদস্যরা একটি বই লিখেছে, এবং এটাই বাংলাতে প্রথম একাডেমিক বই যা অলিম্পিয়াডের উপযুক্ত 
জ্যোতির্বিজ্ঞানের যতকিছু, অলিম্পিয়াড ও অন্যান্য (২০২৬)
তাম্রলিপি প্রকাশনী
বইটা পাওয়া যাবে রকমারিতে এখানে
বইয়ের ভিতরে কিছু পড়ে দেখা যাবে এখানে (প্রথম মূদ্রণের ত্রুটির তালিকাও এই PDF-এ দেওয়া আছে) 


  1. সবার জন্য জ্যোতির্বিদ্যা — ফারশীম মান্নান এবং সৈয়দা লামমীম 
  2. জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান – লক্ষ্য যখন অলিম্পিয়াড (২০১৯)| অনুপম প্রকাশনী
  3. গাণিতিক জ্যোতির্বিজ্ঞান – আ সা মোঃ নুরুজ্জামান
  4. জ্যোতির্বিদ্যা – কালিদাস পদ
  5. তারা পরিচিতি — আব্দুল জব্বার 
  6. দীপেন ভট্যাচার্য স্যারের – কালপুরুষ থেকে ত্রিশঙ্কু

যদিও জ্যোতির্বিজ্ঞান এর উপর বেশ কিছু বই আছে সবগুলো অলিম্পিয়াড এর উপযুক্ত নয়।

কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ফিজিক্স/আর্থ-সায়েন্স অলিম্পিয়াডে মতই এখানেও থিওরি অপেক্ষা প্রবলেম সল্ভিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি এবার যথেষ্ট স্বাবলম্বী (Prepared) থাক তাহলে এবার তোমার কাজ হচ্ছে IOAA website থেকে ২০১৪ পরবর্তী প্রবলেম সেট গুলো নামিয়ে ফেলা। দেখ প্রশ্ন কেমন হয়। হ্যাঁ,  কঠিন লাগতে পারে তবে চেষ্টা কর যে বিষয়গুলো জানো না সেগুলো নোট করে নেওয়া এবং সমাধান গুলো ভালমত বুঝার চেষ্টা করা। এছাড়াও তুমি অন্যান্য দেশ যেমন সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং আমেরিকার অলিম্পিয়াড ওয়েবসাইটে গিয়ে তাদের সমস্যাগুলো ডাউনলোড করে দেখতে পার। বিশেষ করে ইন্ডিয়ার, গুগল সার্চ করলেই পেয়ে যাবে। চেষ্টা করবে একটি পিরিয়ডে একটি বিষয় যেমন Observational Astrophysics নিয়ে সব ধরণের প্রবলেমের সমাধান করতে। Theory এর পাশাপাশি তোমাকে Data Analysis করা শেখা লাগবে। ডেটা থেকে গ্রাফের সাহায্যে অথবা অন্যভাবে তথ্য বের করে নিয়ে আসা, Error Propagation করা – এই নিয়ে একটা ধারণা রাখা লাগবে। এই ব্যাপারে একটা ছোট্ট নোট আমাদের drive এ খুজে পাবে। এছাড়াও ফিজিক্স অলিম্পিয়াড- এক্সপেরিমেন্ট এর জগতে প্রবেশ এই বইটা বাংলায় একটা অনেক ভাল রিসোর্স।

কি ধাচের প্রশ্ন আস্তে পারে তা তোমরা Past Question Papers দেখতে পার। IOAA Book এ তোমরা International Problems গুলা তো পাবেই তার সাথে অন্যান্য দেশের National Astronomy and Astrophysics Olympiad এর প্রশ্ন গুলা তোমাদের দেখা উচিত যদি সত্যি তুমি প্রশ্ন সম্পর্কে ভাল ধারণা পেতে চাও ।যত প্রশ্ন সল্ভ করবে তত তোমার দক্ষতা বাড়বে, অনেক পড়ার পরেও যদি প্রব্লেম সল্ভিংএ তুমি যথেষ্ট সময় না ব্যয় কর তাহলে ভাল মত শিখতে পারবে না! তাও যদি তোমার মনে হয় কোনো সমস্যা তুমি একা সমাধান করতে পারছো না তাহলে তুমি AI/LLM বা astronomy.stackexchange.com এ প্রশ্ন করতে পার।  সেখানে অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে যারা তোমাকে বিস্তারিত উত্তর দিবে। এছাড়াও তোমার সাহায্যের জন্য এই ওয়েবসাইটে আমাদের Discord আছে। Discord-এ তুমি নিজের প্রশ্নগুলো করতে পার যার উত্তর BDOAA একাডেমিক টিম দেওয়ার চেষ্টা করবে আবার তোমার সাথে বাকি যারা প্রস্তুতি নিচ্ছে তারাও সাহায্য করতে পারবে।

নোটস / ব্লগ

তবে সত্যিকারের প্রস্তুতির জন্য তোমাকে ইংরেজী বই/নোটস/ভিডিও দিয়েই পড়াশুনা করতে হবে। Astronomy বা Astrophysics এ English এ করা Resource অনেক বেশি, আবার IOAA তেও তোমাদের প্রশ্ন করা হবে English এ, উত্তরও দিতে হবে ইংরেজীতে। তাই জ্যোতির্বিজ্ঞানের আসল মজাও নেওয়া উচিত English এ।

Astronomy Educational Sites (K-12 and above)

বইয়ের সাথে সাথে online এ বেশ ভাল কিছু সাইট আছে যেখানে বিভিন্ন টপিকে ভাল একটা আইডিয়া পাওয়া যায়। যেমন:

আর তার সাথে YouTube আর Google তো আছেই। বই পড়তে পড়তে অথবা Problem Solve করতে গিয়ে কোন একটা টপিক নিয়ে আটকে গেলে YouTube এ একটু গুতাগুতি করে সেটা সাথে সাথেই Solve করে নিতে পারবে। কিছু Astronomy Course এর YouTube Playlist নিচে দিলাম

আমরা এই ওয়েবসাইটে চেষ্টা করছি জ্যোতির্বিজ্ঞানের বেশ কিছু বিষয় বাংলায় বর্ণনা করার যা তুমি বিভিন্ন ব্লগ পোষ্ট হিসেবে পাবে –
১। Hertzsprung-Russell Diagram Explained (বাংলা)
২। Common Mistakes to avoid during problem solving for IOAA /BDOAA (English)
৩। তারাচিত্র এবং আকাশ চেনা
৪। বহির্গ্রহ এর বায়ুমন্ডলও আছে? (An Overview of Exoplanet Science)

আমরা ওয়েবসাইটে আরো নোট আপডেট করব । কিন্তু তুমি গুগল সার্চ করে অনেক এস্ট্রোনমি প্রফেসর বা স্টুডেন্ট এর নোট পেতে পার। অনেক নোট গুলো সুন্দর করে অনেক কিছু বুঝানো থাকে যা সাধারণ বই পড়ার চেয়ে সহজ এবং দ্রুত শেষ করে বুঝা যায়।

Video Tutorial by BDOAA

এছাড়াও আমাদের একাডেমিক মেম্বারের – Astronomy and Astrophysics 101 Bangla Video Tutorial হচ্ছে আমাদের করা অফিসিয়াল ভিডিও lessons। এইখানে আমরা Olympiad এর Observation Round এর কিছুটা তুলে ধরেছি। এছারাও তুমি অবশ্যই দেখতে পার আমাদের অলিম্পিয়াডের YouTube চ্যানেল!

তারাচিত্র ও সহযোগী উপকরণ

Astronomy Olympiad এর প্রধান আকর্ষণই হচ্ছে আকাশ নিয়ে কাজ করা! আকাশে কি আছে? তারা, গ্রহ, গ্যালাক্সি আরও অনেক কিছু। এগুলো চেনা, অবস্থান জানা এগুলোর বিভিন্ন কাজ নিয়েই Astronomy Olympiad এ প্রশ্ন করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ অংশ!

আর সবশেষে এই আকাশের তারাগুলোকে এজন্য চিনতে হবে। সরাসরি আকাশে অথবা Skymap-এ বিভিন্ন তারা ও তারামণ্ডলী চিহ্নিত করা, Skymap নিয়ে কাজ করা জানা লাগবে। তাছাড়া বাংলায় আব্দুল জব্বার স্যারের ‘তারা পরিচিতি’ বইটাতেও তুমি তারা, তারামণ্ডলী ও বিভিন্ন মাসের আকাশপট পাবে। আর Your Sky ওয়েবসাইটে তুমি পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো সময়ে আকাশকে কেমন দেখা যাবে সেই Skymap টা তৈরী করে Practice করতে পারবে।

তারাচিত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটির পূর্ব আর পশ্চিম এর জায়গা উলটা! আসলে এটি কে পড়তে হয় আকাশের দিকে উঁচু করে ধরে। যদি তোমার কাছে তারাচিত্র প্রিন্টেড না থাকে তাহলে বেস্ট উপায় হচ্ছে মোবাইলে Stellarium app টি নামিয়ে ফেল। আমার মতে আকাশ চেনার জন্য সবচেয়ে ভাল app/software Stellarium!

নিচে একটি তারা চিত্র দেয়া হল এটি উত্তর গোলার্ধের আকাশের। এই স্কাইম্যাপ টিতে constellation গুলো একে দেয়া নাই। তাই যারা চায় Stellarium বা “তারা পরিচিতি” বইটি থেকে তারামণ্ডল চিনে এখানে একে পাজলের মত সল্ভ করতে পারো, দেখতো কি কি তারামণ্ডল খুজে পাও–

Observational Resources

1. The Sky Map practice pdf was created by our academic team members. You can print it and use it!
2. IAU Constellation Book to recognize the constellations of the sky and practice the Sky Map!
3. Stellarium is the best software for knowing the sky!
4. Skymaps.com publishes beautiful star maps every month.
5. Visit the Your Sky-Fourmilab site to view the map of the sky at your desired Latitude and explore more.
6. Star Chart Book by Science Olympiad Blog
7. Our academic team has prepared a detailed note you can start from

আমাদের অলিম্পিয়াড ক্যাম্পে আমরা শিক্ষার্থীদের একটা প্র্যাকটিস বই "Star Maps 101 and Practices" দিয়ে থাকি। Book Cover of 2024 Edition
Working page inside the note.